খুলনায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে আইএবি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে সভাপতি ছিলেন ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাবুল ও পরিচালনায় ছিলেন সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন হাওলাদার।
আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, উপদেষ্টা আবু গালিব, আলহাজ্ব আমজাদ হোসেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব শেখ মারুফ রহমান, আলহাজ্ব আকবর আলী পাঠান, মাওঃ ইকবাল মাহমুদ, মুহাঃ ইব্রাহীম খাঁন, এইচ এম আরিফুর রহমান, মাওঃ আব্বাস আমিন, মাওঃ সোহরাব হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ শাহজাহান পাটোয়ারী, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুস সালাম সরদার, মোঃ মোস্তফা জামান, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ শাকির হোসেন, মোঃ মনির শেখ, শেখ আব্দুল জব্বার, মোঃ আবু হানিফ, আব্দুল মোতালব, মোঃ আলাউদ্দিন সরদার, আব্দুস সোবহান, মোঃ মহিদুল ইসলাম, আবু হানিফ ঘরামী, শাহজাহান হাওলাদার, মোঃ আলি আকবার, হাফেজ সোলায়মান হাওলাদার, মুন্সী বশির উদ্দিন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করিম, মোঃ শাহরিয়ার নাফিস প্রমুখ



