ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন

ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসলাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে এবং মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মুক্তির দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মে) বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী, মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ,জেলা সহ-সম্পাদক হাফেজ কবির হোসেন,মাওলানা মিজানুর রহমান,মহানগর সহ-সম্পাদক মুফতি আবদুল গণী, মহানগর প্রচার ও মিডিয়া সমন্বয়ক জাহিদ হাসান।



