সরকার আলেমদের উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে : খেলাফত মজলিস

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং যুগ্মমহাসিচব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ আলেম- উলামাদের গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ (১৮ এপ্রিল) রবিবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেছেন, সরকার বিদেশীদের খুশী করার জন্য দেশের আলেম-উলামাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। মাদ্রাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাদের আটক করে সাজানো- মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। রমজান মাসে করোনার নামে লকডাউন দিয়ে আলেম-উলামাদের উপর সরকারের এ দমন অভিযান কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকার তাদের পতনকেই ত্বরান্বিত করছে।

নেতৃদ্বয় অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার নির্যাতন বন্ধ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং যুগ্মমহাসিচব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি বশির উল্লাহ, মুফতি শরীফুল্লাহ-সহ গ্রেফতারকৃত উলামাদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে সারাদেশে দেশ প্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!