সোবহানীঘাট মাদরাসা থেকে অব্যাহতি নিলেন মুফতি জিয়াউর রহমান

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাটের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি জিয়াউর রহমান মাদরাসার শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে তিনি আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকছেন না।

মুফতি জিয়াউর রহমান ব্যক্তিগত ও সঙ্গত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে এটাও উল্লেখ করেছেন যে, অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানের মুহতামিম বরাবর তাঁর বিদায়ী দরখাস্ত পেশ করেছেন।

পোস্টে তিনি আরও জানান, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাটের সঙ্গে আমার দারস-তাদরিসের সম্পর্ক থাকবে না। আমি অত্যন্ত আন্তরিকতাপূর্ণভাবেই হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম বরাবরে আমার বিদায়ী দরখাস্ত প্রদান করেছি।’

শিক্ষকতা থেকে বিদায় নিলেও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর অন্যান্য আত্মিক ও দ্বীনি সম্পর্ক পূর্বের ন্যায় অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির সাথে অন্যান্য দ্বীনি সম্পর্ক আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আগের মতোই বহাল থাকবে।’

মুফতি জিয়াউর রহমান সিলেটের প্রতিনিধিত্বশীল তরুণ আলেমদের সংগঠন সিয়ানাহ ট্রাস্টের আমীর এবং আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

তিনি এর আগেও এক দফা জামিয়া সোবহানীঘাটে শিক্ষকতা করেছেন। তবে এবার তাঁর এই আকস্মিক বিদায়ে ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও তিনি সুন্দর ও সদ্ভাব বজায় রেখে বিদায় নেওয়ায় সংশ্লিষ্টরা তাকে সাধুবাদ জানিয়েছেন।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!