সোনারগাঁ থানায় ৩ দিনের রিমান্ডে মাওলানামামুনুল হক

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে এ কারাগার থেকে থানায় নেওয়া হয়। এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ হেফাজতে ইসলামের নেতাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার থেকে তার তিন দিনের রিমান্ড কার্যকর হবে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!