হাটহাজারী জামিয়ার মুহতামিম মাওলানা ইয়াহইয়া, শায়খুল হাদিস শেখ আহমদ

আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে মাওলানা ইয়াহইয়া ও প্রধান শায়খুল হাদিস হিসেবে মাওলানা শেখ আহমদ নিয়োগ দেওয়া হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় হাটহাজারী জামিয়ার মজলিসে শুরা বৈঠক শেষে তাকে মুহতামিম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বৈঠকে উপস্থিত ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুরে মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, আজ শুরা বৈঠকে মাওলানা আব্দুস সালামকে মাদরাসার মহাপরিচালক, মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস ও মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এটি ঘোষণা করা হতো। কিন্তু তার আগেই আব্দুস সালাম ইন্তেকাল করেন। পরে বৈঠক শেষে মাওলানা ইয়াহইয়াকে ভারপ্রাপ্ত মুহতামিম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার রাত ১১ টায় হাটহাজারী জামিয়ায় মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জানাজার নামাজ অনুষ্ঠি ত হবে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!