৯ দিনের রিমান্ডে মুফতি হারুন ইজাহার

চট্টগ্রামে হাটহাজারীতে সহিংসতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন  ইজাহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ (৩ মে) সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারী থানার তিন মামলার প্রতিটিতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সিআইডির তদন্ত করা হাটহাজারী থানার দুই মামলায় হারুনকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) রাতে নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এসময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি।

সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্টতাসহ আগের কয়েকটি নাশকতার অভিযোগ রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে। ২০০৯ সালের নভেম্বরে লালখান বাজারে জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার পেছনের পাহাড় থেকে লস্কর ই তৈয়বার সন্দেহভাজন ২ বিদেশিসহ গ্রেফতার করা হয়েছিল হারুন ইজহারকে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!