গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা এবং গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাঈল নূরপুরী। বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানানো হয়।

মাওলানা নূরপুরী বলেন, ‘মসজিদে আকসায় প্রকাশ্যে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো মুখ বন্ধ করে রেখেছে। কোনও মুসলমান অপর মুসলমানের ওপর অত্যাচার ও নির্যাতন দেখে চোখ বন্ধ করে রাখতে পারে না। রমজান মাসে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিমদের ওপরে ইসরায়েলি সৈন্যদের নির্বিচারে গুলি ও হামলায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।আল আকসা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, প্রতিটি মুসলমানের। ওআইসি ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত আন্তর্জাতিকভাবে এ হামলা প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!