মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার পৃথক তিন মামলায় সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকার ইসলামবাগ মাদরাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শুক্রবার (১৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।কিন্তু এই আসামির বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!