হেফাজত নেতা খুরশিদ আলম কাসেমীকে আটক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি  খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। আজ (২১ এপ্রিল) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।এর আগে গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলীকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের ১৩ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়। আর সর্বশেষ গত ১৩ দিনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শীর্ষ ১৩ নেতাসহ হেফাজতের মোট ২০ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অনেক নেতার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে, অনেককে পুরাতন এবং সম্প্রতি করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!