আল্লামা বাবুনগরীর খাদেম ইনামুল হাসান ফারুকী গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশ সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান। শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

তিনি জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি ফারুকী। তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!