তারাবি শেষে মসজিদেই ইন্তেকাল

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় তারাবি নামাজ শেষে মসজিদেই ইন্তেকাল করেছেন গাজী শরাফত আলী (৫২) নামে এক মুসল্লি।

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার হামজারবাগ এলাকার বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে তিনি ইন্তেকাল করেন।

শরাফত আলী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেনগোয়াছড়া গ্রামের বাসিন্দা জেদু মিয়ার ছেলে এবং তিনি মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ বলেন, ‘আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন :
রমজানের সেরা ১০ গজল
লালবাগ জামিয়া থেকে মাওলানা জসিম উদ্দিনকে বহিষ্কার

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!