মৌলভীবাজারে নুরুল কুরআন মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার।

হিফজুল কুরআনসহ নিম্ন মাধ্যমিক স্তরের এ মাদরাসার দুই শ্রেণি (হিফজ ও নাহবেমির) থেকে এ বছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৬ জন শিক্ষার্থী। সকলেই কৃতিত্বের সঙ্গে ঈর্ষণীয় ফলাফল করেছে। উভয় শ্রেণি থেকে মাত্র দুজন জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ছাড়া বাকি সকলেই মুমতায (A+) পেয়ে উত্তীর্ণ। মুমতাযপ্রাপ্তদের মধ্য থেকে হিফজ বিভাগের দুজন আবার মেধা-তালিকায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে এবং নাহবেমির জামাতের একজনও মেধা-তালিকায় ৫৩ স্থান পেয়েছে।

মৌলভীবাজারের শহরতলীতে অবস্থিত এ মাদরাসাটি মাত্র পাঁচ বছরের পথচলায় ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রেখেই চলেছে। ইতিপূর্বেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন মেধা-প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ অনেকগুলো সাফল্য অর্জন করেছে। এ বছরের বেফাক পরীক্ষায় মেধা-তালিকায় সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে ফলাফলের দিক দিয়ে মৌলভীবাজার জেলার সেরা মাদরাসার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এ অর্জনের সমস্ত কৃতিত্ব মাদরাসায় নিয়োজিত শিক্ষকমণ্ডলীকে দিয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে, আলহামদুলিল্লাহ, দক্ষ, পরিশ্রমী ও মেধাবী একঝাঁক শিক্ষক রয়েছেন। তাঁদের দিবা-রাত্রির মেহনত, প্রশিক্ষণ এবং ছাত্রদের নিবিড় অধ্যবসায়ের কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ বলেন, নুরুল কুরআনের এ সাফল্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আনন্দিত হয়েছি, তবে এতেই আমরা সন্তুষ্ট নই; বরং আমরা নুরুল কুরআন মৌলভীবাজারকে কেবল মৌলভীবাজারেরই নয় বরং দেশসেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি।

এসময় মাওলানা আহমদ বিলাল ও মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ নুরুল কুরআন মৌলভীবাজারের উত্তরোত্তর সাফল্যের জন্য এবং প্রতিষ্ঠানটিতে যাঁরা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাঁদের সকলের জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!