ফিলিস্তিনিদের পাশে রয়েছে পাকিস্তানের জনগণ : ইমরান খান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। গতকাল বুধবার এক টুইটে তিনি এসব কথা বলেন।

টুইটে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইমরান খান বলেন, ‘তুমি আমার পানি নিয়ে যাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার বাড়ি ধ্বংস করো, আমার চাকরি কেড়ে নাও, আমার জমি চুরি করো, আমার বাবাকে কারাগারে ঢোকাও, মাকে মারো, আমার দেশে বোমা ফেলো, আমাদের সবাইকে অনাহারী করো, অপমান করো। তারপরও সব দোষ আমারই, কারণ আমি পাল্টা একটি রকেট মেরেছি। শুধু টুইটারেই নয়, ইমরান খান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবারের ওই ফোনালাপে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদের ভেতরে ও বাইরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমরান খান। ইসরায়েলের এ ধরনের আচরণ মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!