মিডিয়া | কাউসার আহমদ সুহাইল

মিডিয়া

কাউসার আহমদ সুহাইল

ও মিডিয়া দাওনা বলে
মুনিয়াকে মারল কে?
যাচ্ছে প্রহর, কাটছে বেলা
তোমার পানে দেখে দেখে।

তুমি তো বড় তরিৎকর্মা
এখন কেন এতটা ধীর?
তোমার চ্যালারা কোথায় এখন?
কেন তাদের আজ নোয়ানো শীর?

মামুন সাহেবের ব্যাপারে তারা
আহ্!দেখালো কত কি তিলিসমাত।
মুনিয়ার ব্যাপারে রা করে না
ব্যাবধান কেন এ দিনরাত?

কেন টাকার জন্য বেচাকেনা হও
নিশি কন্যার মতো করে।
বিবেক কেন বন্ধক রাখো
শিল্পপতিদের ঘরে ঘরে?

শুনেছি তুমি জাতির বিবেক
তোমার যদি হয় এই দশা!
তোমার চেতনা কখন জাগে?
বলো, তখন চেতনা থাকে বসা?

হুজুরদের কিছু পাইলে তোমরা
কর যে কত! মাতামাতি।
অন্যদের বেলায় ঢেকে রাখ সব
মেলে ধরে স্বার্থের ছাতি।

তোমাদের দোসর সুশীলরা কোথায়?
তাদেরকে দেখা যাচ্ছেনা ক্যান?
ঝাল টকশোতে যারা চেতনার নামে
করে যায় সদা গ্যানরগ্যান।

আলেমদের নিয়ে কেন তোমাদের
এতটা বলো না চুলকানি?
দাদাবাবুদের ইংগিতে চলো
পাও সেথা থেকে বুঝি মালপানি।

মুসলমানের সন্তান হয়েও যাদের
ইসলাম দেখলে গা জ্বলে।
ধিক! তোমরা নামের মুসলিম
ইসলাম বিদ্ধেষী তলে তলে।

মনে রেখো তোমরাও একদিন
মুনিয়ার মত পড়বে মরা
রোজ হাসরে খোদার কাছে
আছে তোমাদের কঠিন ধরা।

লেখক : গীতিকার, সুরকার

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!